You have reached your daily news limit

Please log in to continue


জাপানের বুলেট ট্রেনে সব আছে, নেই শুধু ‘চা-চা’ হাঁক!

স্বয়ংক্রিয় দরজা, সুগন্ধময় কামরা, আধুনিক টয়লেট, শিশুকে রাখার আলাদা আসন। ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতিতে ছুটে চলা জাপানের বুলেট ট্রেনে চড়ে মুগ্ধ ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর হর্ষিতা গুপ্তা। তবে এত আয়োজনের মধ্যেও মন খারাপ তার একটাই কারণে, নেই চিরচেনা ‘চা-চা’ হাঁক কিংবা খাবার বিক্রেতাদের আনাগোনা।

ট্রেনে চড়লেই দরজা খুলতে হবে না, নাকে আসবে সুগন্ধ, ঝকঝকে কামরায় থাকবে আধুনিক সব সুবিধা। এমনকি টয়লেটে যাওয়ার সময় শিশুকে নিরাপদে রাখার জন্যও রয়েছে আলাদা আসন। জাপানের বুলেট ট্রেনের এমন সব আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর হর্ষিতা গুপ্তা। তবে এত আধুনিকতার মধ্যেও তার মনে হয়েছে, কোথায় যেন কী একটা নেই!

সম্প্রতি জাপানের বুলেট ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন হর্ষিতা। সেখানে ট্রেনের নানা সুবিধা তুলে ধরার পাশাপাশি ভারতীয় রেলযাত্রার সঙ্গে তুলনা করেছেন তিনি। তার ভিডিওতে যেমন উঠে এসেছে জাপানের প্রযুক্তিনির্ভর রেলসেবার চিত্র, তেমনি ফুটে উঠেছে ভারতীয় ট্রেনযাত্রার পরিচিত কিছু অভ্যাসের প্রতি তার টান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন