ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর)। এরমাধ্যমে নির্ধারিত হবে বর্তমান প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর ভাগ্য।
ইসরায়েলের সংসদ বা নেসেটের আসন সংখ্যা হলো ১২০টি। কেউ যদি সরকার গঠন করতে চায় তাহলে তাকে এককভাবে ৬১টি আসনে জয় পেতে হবে। যদিও জটিল হিসাব-নিকাশের কারণে নেসেটে কোনো দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টিও সর্বশেষ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোট করে তাদের ক্ষমতায় আসতে হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার ভোটের ফলাফলের যে জরিপ প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে নেতানিয়াহুর জোট ও প্রধান বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর অন্যতম কারণ এবার প্রথমবারের মতো ভোট দেবে প্রায় ৫ লাখ তরুণ ইসরায়েলি। এছাড়া প্রায় ৭০ হাজার ইসরায়েলি বিশ্বের অন্যান্য দেশ থেকে শুধুমাত্র ভোট দিতে আসছেন।