You have reached your daily news limit

Please log in to continue


ব্যালন ডি’অরের বিজয়ী নিয়ে ভুল তথ্যের হিড়িক

ব্যালন ডি’অরের ৭০তম আসরের বিজয়ীকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে নানা ভুয়া তথ্য ও র‍্যাঙ্কিং। কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে আয়োজকদের দাবি, বিজয়ীর নাম এখনো গোপন রয়েছে।
সোমবার দিবাগত রাতে লন্ডনের প্যালাডিয়ামে ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এবারই প্রথম প্যারিসের শাতলে থিয়েটারের বাইরে বসছে এই আয়োজন। অনুষ্ঠানের আগে সম্ভাব্য বিজয়ীকে নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তালিকা ও স্ক্রিনশটের সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন।

বিশেষ করে এক্সে ছড়িয়ে পড়েছে ফ্রান্স ফুটবলের সম্পাদক ভিনসেন্ট গার্সিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথিত কথোপকথনের স্ক্রিনশট। এসব ছবিতে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত র‍্যাঙ্কিং আগেই প্রকাশ করেছেন গার্সিয়া। তবে এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন