ডি থ্রির নিলাম
ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে একরকম কাড়াকাড়িই শুরু হয়ে গিয়েছিল তাসকিন আহমেদ ও তানজিদ হাসানকে নিয়ে। কয়েকটি দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত দুই কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে দলে নিয়েছে ওয়ালটন। আর তানজিদকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ।
আজ রাজধানীর শেরাটন হোটেলে ডি থ্রি ট্রফির নিলাম চলছে। সেখান থেকে প্রায় দুই কোটির কাছাকাছি পয়েন্টে দল পেয়েছেন সাইফ হাসানও। জাতীয় দলের ওপেনারকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস।