You have reached your daily news limit

Please log in to continue


অস্থির বিশ্বকে স্থিতিশীল করার পথ কোথায়?

বিশ্ব আজ এক অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছে। আন্তর্জাতিক রাজনীতিতে অবিশ্বাস, সামরিক প্রতিযোগিতা, আঞ্চলিক সংঘাত, অর্থনৈতিক চাপ এবং ভূরাজনৈতিক মেরুকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। ফ্রান্সসহ ইউরোপের নিরাপত্তা-উদ্বেগ, সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের কৌশলগত হিসাব, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা—সব মিলিয়ে বিশ্বব্যবস্থায় এক ধরনের স্থায়ী অস্থিরতা তৈরি হয়েছে।

এই অস্থিরতা রাষ্ট্রগুলোর রাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত ব্যাপকভাবে। এমনকি এর অভিঘাত পড়ছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, খাদ্যনিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর।

বর্তমান বিশ্বের সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, কোনো একটি অঞ্চলের অস্থিরতা আর সেই অঞ্চলের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বিঘ্ন ঘটলে পণ্য পরিবহনের ব্যয় বাড়ে, সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। এর প্রভাব শেষ পর্যন্ত পৌঁছে যায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন