তিন বছরে আয় বেড়েছে হাজার টাকা, ব্যয় লাফিয়ে সাড়ে তিন হাজার!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩

গত দুই বছরে উজ্জ্বল ইসলামের মাসিক আয় সাত থেকে আট হাজার টাকা বেড়ে প্রায় ৩৫ হাজার টাকা হয়েছে। তবে, আয় বাড়লেও স্বস্তি ফেরেনি তার সংসারে। সরকারি একটি সংস্থায় অস্থায়ী ভিত্তিতে কর্মরত উজ্জ্বলের আয়ের পুরোটাই চলে যায় সংসারের দৈনন্দিন খরচ মেটাতে। ফলে প্রতি মাসের মাঝামাঝি সময় থেকেই তাকে ধারদেনা করে চলতে হয়।


পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় মা, স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে উজ্জ্বলের সংসার। বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় বাজারের বাড়তি খরচ সামলাতে গিয়ে মৌলিক প্রয়োজনগুলোতেও কাটছাঁট করতে হচ্ছে তাকে। খাদ্যতালিকা থেকে মাছ-মাংস কেনা যেমন কমাতে হয়েছে, তেমনি অর্থের টানাটানিতে মায়ের চিকিৎসার খরচও ছেঁটে ফেলতে বাধ্য হচ্ছেন তিনি।


উজ্জ্বলের মতো নির্দিষ্ট আয়ের অনেক চাকরিজীবীই আজ একই সংকটে নিমজ্জিত। বেতন সামান্য বাড়লেও ব্যয়ের ঊর্ধ্বগতির কাছে তা পুরোপুরি ফিকে হয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও