You have reached your daily news limit

Please log in to continue


ধূসর রাষ্ট্রের কাছে এক বিষণ্ন শালিকের গান

বাংলার আকাশে কার্তিকের চাঁদ উঠেছে। তার আলো নদীর জলে পড়েছে, যেন কোনো বিধবার সাদা শাড়ির আঁচল ভেসে যাচ্ছে। কাশবনের মাথায় বাতাস এসে দাঁড়িয়েছে পথহারা বাউলের মতো; নদীর নিথর জলরাশি আকাশের ভাঙা আয়না হয়ে শুয়ে আছে। পৃথিবীকে দেখে মনে হয়, প্রকৃতি যেন এক ধ্যানমগ্ন ঋষি, আর মানুষ তার অস্থির শিষ্য।

এ দেশের মাটিতে ধান জন্মায়, শাপলা ফোটে, শিশির নামে; কিন্তু মানুষের ইতিহাসে প্রায়ই জন্ম নেয় আরেক ফসল, যার নাম ক্ষমতা। সেই ক্ষমতা কখনো গ্রীষ্মের নদীর মতো শান্ত নয়; বরং বর্ষার পাহাড়ি ঢলের মতো, যা নিজের পথের গাছ, ঘর, স্বপ্ন ও নৈতিকতাকে ভাসিয়ে নিয়ে যেতে জানে।

সম্প্রতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরাই অনেক সময় সংসদ-সদস্য ও মন্ত্রী হন, আর ভালো মানুষের জন্য রাজনীতির দুয়ার সংকুচিত হতে থাকে। কথাটি শুনে মনে হলো, যেন বহুদিন ধরে শুকিয়ে যাওয়া কোনো নদীর তলদেশ হঠাৎ ফেটে উঠে তার লুকানো শিলালিপি প্রকাশ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন