You have reached your daily news limit

Please log in to continue


বড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট

ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে কোনো ওয়েবসাইট বা সার্ভারে প্রবেশ করে তথ্য চুরি কিংবা ক্ষতিকর সফটওয়্যার স্থাপন করতে পারেন হ্যাকাররা। ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পিএইচপির ওপর নির্ভরশীল হওয়ায় এ ত্রুটির প্রভাব ব্যাপক হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ‘পিএইচপি২শেল’ নামে দুটি ত্রুটি (বাগ)  প্রকাশ্যে আসে। এগুলোকে যথাক্রমে CVE-2026-109618 ও CVE-2026-109619 শনাক্তকরণ নম্বর দেওয়া হয়েছে। বাগ দুটি সংশোধনে সিকিওরিটি আপডেট করেছে পিএইচপি ফাউন্ডেশন। তবে এখনো অনেক সার্ভারে এই আপডেট না পৌঁছানোয় সেগুলো ঝুঁকিতে রয়েছে।

এই ত্রুটিগুলো কীভাবে কাজ করে? 

পিএইচপি একটি ওপেন সোর্সের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল ও জুমলার মতো জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মেও পিএইচপি ব্যবহৃত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ত্রুটি দুটি প্রথম শনাক্ত করা হলেও তখন সেগুলো কাজে লাগানোর কার্যকর পদ্ধতি জানা যায়নি। সম্প্রতি সাইবার নিরাপত্তা গবেষকেরা ত্রুটি দুটি ব্যবহার করে আক্রমণের কৌশল বের করেন। এরপর পিএইচপি ফাউন্ডেশনকে বিষয়টি জানানো হলে ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন