প্রাক্তনকে ভুলতে পেরেছেন?
প্রাক্তন সঙ্গীর স্মৃতি কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া সবসময় রাতারাতি ঘটে না। কখনও কখনও ছোট ছোট বিষয়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, আপনি আর আগের সম্পর্কে আটকে নেই। যেমন- আপনি হয়তো আর তার মেসেজের আশায় বারবার ফোন চেক করেন না, অথবা সে ফিরে আসবে কি না এমনটা না ভেবেই নিজের জীবনের পরিকল্পনা করতে শুরু করেন।
এখানে এমন পাঁচটি লক্ষণ দেওয়া হলো, যা থেকে বোঝা যায় আপনি হয়তো অজান্তেই আপনার প্রাক্তন সঙ্গীর জন্য অপেক্ষা করা বন্ধ করে দিয়েছেন
আপনি আর কোনো কিছুর মধ্যে গোপন অর্থ খোঁজার চেষ্টা করেন না
আপনি তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো নিয়ে আর বিশ্লেষণ করেন না বা সে যে গানগুলো শেয়ার করছে, তার প্রতিটিই আপনার উদ্দেশ্যে কি না এমনটা আর ভাবেন না। সে আপনাকে মিস করছে কি না, এমন কোনো সংকেত খোঁজার পরিবর্তে, যা ঘটছে তাকে আপনি স্বাভাবিকভাবেই মেনে নিতে শুরু করেন।
আপনি নিজের জন্য পরিকল্পনা করেন
আপনি আপনার ক্যারিয়ার, সপ্তাহান্ত বা ভবিষ্যৎ নিয়ে এমনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করেন, যেখানে তার ফিরে আসার কোনো অবকাশ রাখেন না। আপনার জীবন আর থমকে আছে বলে মনে হয় না।
তার জীবন সম্পর্কে আপনার কৌতূহল কমে যায়
সে কেমন আছে এমনটা হয়তো মাঝে মাঝে মনে হতে পারে, কিন্তু তার প্রোফাইল চেক করার বা পরিচিত বন্ধুদের কাছে তার খবর নেওয়ার প্রয়োজন আর অনুভব করেন না।
- ট্যাগ:
- লাইফ
- ভুলে যাওয়া
- প্রাক্তন প্রেম