জন্মগত সমস্যা, যা প্রতিরোধ করা সম্ভব
আজ নিউরাল টিউব ডিফেক্ট দিবস। গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড তৈরি হয় নিউরাল টিউব থেকে। গর্ভাবস্থার প্রথম তিন মাসে এটি যথাযথভাবে তৈরি না হলে নিউরাল টিউব ডিফেক্ট হয়। এতে মস্তিষ্ক ও মেরুদণ্ডের নানা ধরনের জন্মগত জটিলতা হতে পারে। নিউরাল টিউব ডিফেক্ট একটি প্রতিরোধযোগ্য কিন্তু অত্যন্ত জটিল সমস্যা। এটি হওয়ার নেপথ্যে রয়েছে—
● মায়ের ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইনের ঘাটতি ● পরিবেশগত দূষণ
● জেনেটিক কারণ
কীভাবে প্রতিরোধ করা যায়
নিউরাল টিউব ডিফেক্ট ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য। এ জন্য ৪টি মূল স্তম্ভ আছে।
গর্ভপূর্ব যত্ন: গর্ভধারণের কমপক্ষে তিন মাস আগে থেকে মায়ের পুষ্টির প্রস্তুতি শুরু করতে হবে।
ফলিক অ্যাসিড: সারা বছর থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইমারি কেয়ার সেন্টারে বিনা মূল্যে ফলিক অ্যাসিড ট্যাবলেট সরবরাহ করা হয়। গর্ভধারণের তিন মাস আগে থেকে এটি নিয়মিত সেবন করতে হবে।
খাদ্য ফর্টিফিকেশন: আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যে ফলিক অ্যাসিডের মিশ্রণ বাধ্যতামূলক করা দরকার।
পারিবারিক ও সামাজিক পুষ্টি সচেতনতা: ঘরে ঘরে শাকসবজি ও ফলিক অ্যাসিডযুক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- জন্মগত ত্রুটি