হাঁটলে কত ক্যালোরি ঝরে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ২০:৫৪

ওজন কমানো এবং সুস্থ থাকার জন্য সহজ ও কার্যকর ব্যায়াম হল হাঁটা। তবে প্রতিদিন নির্দিষ্ট দূরত্ব হাঁটার পর ঠিক কতটুকু ক্যালোরি পুড়ল, তা নিয়ে মনে নানান প্রশ্ন থাকেই।


চিকিৎসাবিজ্ঞান ও সুস্থতা-বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, হাঁটার সময় ঠিক কত ক্যালোরি ঝরবে সেটা মূলত নির্ভর করে ব্যক্তির ওজন, হাঁটার গতি এবং কোন ধরণের রাস্তায় (সমতল নাকি পাহাড়ি) হাঁটা হচ্ছে সেটার ওপর।


স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘হেল্থ’-এ প্রকাশিত প্রতিবেদনে, হাঁটার মাধ্যমে ক্যালোরি পোড়ানোর হিসাব বের করা এবং এর নানান শারীরিক উপকারিতা সম্পর্কে তুলে ধরেন পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক মার্কিন লেখক লরা শোবার।


আর প্রতিবেদনটি চিকিৎসাগতভাবে পর্যালোচনা করেছেন মার্কিন পুষ্টিবিদ ও ‘ক্রনিক কিডনি’ রোগ বিশেষজ্ঞ কারিনা টোলেন্টিনো।


হাঁটার গতি ও ওজনের ওপর ক্যালোরি পোড়ানোর হিসাব


অ্যাথলেটিক নির্দেশিকা ‘কমপেন্ডিয়াম অব ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-এর তথ্য অনুযায়ী, একজন ৭৭ কেজি (১৭০ পাউন্ড) ওজনের ব্যক্তি যদি সমতল পৃষ্ঠে হাঁটেন, তবে দূরত্ব ও গতি অনুযায়ী তার ক্যালোরি পোড়ানোর হিসাবটি হবে ঠিক এমন:


ঘণ্টায় ৩.২ কিমি গতিতে হাঁটলে: প্রতি কিলোমিটারে প্রায় ৪৪ ক্যালোরি পুড়বে (গতি ২.০ মাইল প্রতি ঘণ্টা)।


ঘণ্টায় ৪.৫ কিমি গতিতে হাঁটলে: প্রতি কিলোমিটারে প্রায় ৪৬ ক্যালোরি পুড়বে (গতি ২.৮ মাইল প্রতি ঘণ্টা)।


ঘণ্টায় ৫.৬ কিমি গতিতে হাঁটলে: প্রতি কিলোমিটারে প্রায় ৫২ ক্যালোরি পুড়বে (গতি ৩.৫ মাইল প্রতি ঘণ্টা)।


ঘণ্টায় ৬.৪ কিমি গতিতে হাঁটলে: প্রতি কিলোমিটারে প্রায় ৫৭ ক্যালোরি পুড়বে (গতি ৪.০ মাইল প্রতি ঘণ্টা)।


এই বিশেষজ্ঞদের পরামর্শ হল, শুরুতেই খুব দ্রুত না হেঁটে ধীরে ধীরে প্রতিদিনের লক্ষ্য এবং হাঁটার গতি বাড়ানো উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও