You have reached your daily news limit

Please log in to continue


রিয়াদ বিমানবন্দর চালুর ঘোষণা দিতেই সৌদি আরবে হুতিদের হামলা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দুই সপ্তাহের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল সৌদি আরব। তবে এই ঘোষণার পরপরই আজ রোববার সৌদি আরবের বিস্তৃত দক্ষিণাঞ্চলজুড়ে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে হুতিরা।

হামলা চলাকালে পুরো দক্ষিণাঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার জরুরি সতর্কঘণ্টা বাজাতে থাকে সৌদি সিভিল ডিফেন্স। ওই অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন আকাশেই ধ্বংসের দাবি করেছে।

রোববার ভোরের দিকে রিয়াদ শহরের আকাশেও পরপর তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জরুরি মোবাইল বার্তা পাঠানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী রিয়াদের আকাশসীমায় হুতিদের পাঠানো অন্তত একটি ব্যালিস্টিক ও দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।

একই দিন সকালে দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের দিকে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে যৌথ বাহিনী। স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল থেকে প্রচণ্ড বোমাবর্ষণ ও বিস্ফোরণে ঘরবাড়ি কেঁপে উঠছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন