You have reached your daily news limit

Please log in to continue


ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে ৮০ লাখ ভিউ

তিন বছর আগে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে নতুন মুখ নাজনীন নীহাকে নিয়ে প্রথম নাটক নির্মাণ করেন জাকারিয়া সৌখিন। ‘মনদুয়ারি’ নামের সেই নাটক বদলে দেয় নীহার ভাগ্য। তারপর এ জুটিকে মেঘবালিকা ও মায়া পাখি নাটকে দেখা গেছে। সব কটিই দর্শকের মধ্যে আলোচনায় তৈরি করেছে। গত শুক্রবার ইউটিউবের সিএমভি চ্যানেলে মুক্তি পেয়েছে এ জুটির নতুন নাটক ‘ভালো আছো তো’। প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি দেখেছেন ৫০ লাখ দর্শক। দুই দিনে নাটকটির ভিউ ৮০ লাখ ছাড়িয়ে গেছে।

পরিচালক জাকারিয়া সৌখিন শনিবার প্রথম আলোকে বলেন, ‘শুরু থেকেই নতুন এ জুটিকে নিয়ে আলাদা কিছু করার পরিকল্পনা করেছিলাম। সেই ধারাবাহিকতা এখনো বজায় রাখার চেষ্টা করেছি। যে কারণে প্রতিটি নাটকের গল্প, উপস্থাপনায় নতুনত্ব রাখার চেষ্টা করেছি। দর্শক যেন না বলেন, একই রকম লাগছে, সেই জায়গা থেকে সাবধান হতে হয়েছে।’

নতুন এই নাটকে কী আছে? নবনীতা শিশুদের স্কুলের শিক্ষক। একদিন স্কুল থেকে বের হয়েই দেখতে পায়, রাস্তার পাশে গাড়ি থামিয়ে একজন চা খাচ্ছে। দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। একসময় মেয়েটি মুখে রাগের অভিব্যক্তি নিয়ে অন্য পথ দিয়ে চলে যেতে থাকে। ছেলেটি পেছন থেকে ‘নবনীতা’ বলে ডাকতে ডাকতে মেয়েটির পিছু নেয়। একপর্যায়ে নবনীতার গলা টিপে ধরে। এভাবেই শুরু হয় ভালো আছো তো নাটকের গল্প। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন