You have reached your daily news limit

Please log in to continue


হাসপাতালে নোলক বাবুর ছেলে, সুস্থতার জন্য দোয়া চাইলেন গায়ক

ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুর ছোট ছেলে আদিয়াত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলের অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন এই গায়ক।

ছেলের হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি পোস্ট করে নোলক বাবু লিখেছেন, ‘আমার ছোট ছেলে আদিয়াতের ডেঙ্গু পজিটিভ। শরীর অনেক খারাপ, হাসপাতালে ভর্তি। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার ছেলেকে সুস্থতা দান করেন। আমিন।’

নোলক বাবুর এই পোস্টের পর তার ছেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন অনেকে। তবে আদিয়াতের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই সংগীতশিল্পী।

বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত নাম নোলক বাবু। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম হয়ে পরিচিতি পান তিনি। প্রতিযোগিতায় নিজের কণ্ঠের জাদুতে মুগ্ধ করেন অসংখ্য শ্রোতাকে। এরপর সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করেন এই শিল্পী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন