তেলের দামে বড় লাফ, দুই মাসের মধ্যে সর্বোচ্চ

যুগান্তর প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৪

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া এবং সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলায় জেরে বিঘ্ন হচ্ছে জ্বালানি সরবরাহ। এতে টানা তৃতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে এশিয়ার পাশাপাশি চাপ বাড়ছে ইউরোপেও।


দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম অন্তত ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭২ ডলার ছাড়িয়ে যায়। গত সপ্তাহে জ্বালানি তেলটির দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ, যা দুই মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি। শনিবার রয়টার্স বলছে, এটি গত মে মাসের পর তেলের সর্বোচ্চ দাম।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৫০ শতাংশের বেশি বেড়ে শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও