You have reached your daily news limit

Please log in to continue


যে ২ পদ্ধতিতে ‘উচ্চকক্ষের’ সদস্য নির্বাচনের প্রস্তাব এলো সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে

উচ্চকক্ষ গঠন নিয়ে ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’তে নতুন প্রস্তাব উঠেছে। এতে ভোটের অনুপাতে উচ্চকক্ষের অর্ধেক আসন এবং সংসদের আসনের অনুপাতে বাকি অর্ধেক আসনের সদস্যদের নির্বাচিত করার কথা বলা হয়েছে।

এর মাধ্যমে সরকার ও বিরোধীদল উভয়ের অবস্থান অটুট থাকার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার সমস্যার সমাধান হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির গতকাল শনিবারের বৈঠকে এ প্রস্তাব তোলা হয়। কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সাড়ে ৬ ঘণ্টাব্যাপী এ বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষকের পক্ষ থেকে এমন প্রস্তাব উত্থাপন করা হয়।

অনেকে তার এ প্রস্তাবে সমর্থন জানান বলে বৈঠকে উপস্থিত সদস্যদের সূত্রে জানা গেছে।

ওই শিক্ষকের প্রস্তাব ছিল, উচ্চকক্ষ গঠন হতে পারে ১০৫ সদস্যের। এর মধ্যে সংসদীয় আসন অনুযায়ী ৫০টি এবং ভোটের অনুপাতে ৫০টি আসনের সদস্যদের নির্বাচন করা হবে।

আর ৫টি আসনের সদস্য রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন। এর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি।

বৈঠকে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষাবিদ এই প্রস্তাবকে গ্রহণযোগ্য উল্লেখ করে উচ্চকক্ষের স্পিকারের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন