কড়া নিরাপত্তার মধ্যেই ফ্রান্সে বিক্ষোভ, কয়েকটি নগরীতে সংঘর্ষ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ২৩:২৪

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং সরকারি নীতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ ঠেকাতে দেশজুড়ে কড়া নিরাপত্তা নেওয়ার মধ্যেও শত-সহ্রস মানুষ শনিবার বিক্ষোভে রাস্তায় নেমেছে। বেশ কয়েকটি নগরীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে।


ফ্রান্সে গত সপ্তাহের সহিংস ঘটনার পর দেশজুড়ে আবারও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগের দিনই পুলিশ বিভাগ ৭০,০০০ সদস্য এবং বিশেষায়িত ইউনিট মোতায়েন করে। গত সপ্তাহের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে এই কড়া নিরাপত্তা নেয় কর্তৃপক্ষ।


এর মধ্যেই বিক্ষোভকারীরা দলে দলে রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে। দেশজুড়ে বিক্ষোবের অংশ হিসাবে ১ লাখ ১০ হাজার মানুষ রাজধানীর রাস্তায় মিছিল করেছে বলে জানিয়েছে পুলিশ। পতাকা হাতে সমবেত বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগান দিচ্ছিল ‘রাষ্ট্র, পুলিশ এবং ফ্যাসিস্টদের পতন হোক’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও