খাবার থেকে পুষ্টি পূর্ণ মাত্রায় গ্রহণ করতে চাই ‘ভিটামিন পি’ বা আনন্দের ভিটামিন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ২১:৩৬
খাবার খাওয়ার সময় বেশির ভাগ মানুষই হয়ত ভাবেন ক্যালরি, প্রোটিন, ফ্যাট বা ওজন বেড়ে যাওয়ার কথা।
তবে খাবারের পুষ্টিগুণ ষোলোআনা কাজে লাগাতে, এর স্বাদ এবং তা থেকে পাওয়া আনন্দ ঠিক কতটা গুরুত্বপূর্ণ? একে বলা যেতে পারে ‘ভিটামিন পি’ বা ‘প্লেজার’ বা আনন্দ।
বিভিন্ন গবেষণার ফলাফল ও পুষ্টিবিজ্ঞানীদের মতে, শুধু পুষ্টিকর খাবার খেলেই হবে না, খাবারটি উপভোগ করাও সুস্থ থাকার জন্য সমানভাবে জরুরি।