You have reached your daily news limit

Please log in to continue


২৫০ শতাংশ শুল্কের হুমকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছিলাম, তাও নোবেল পেলাম না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২৫ সালে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে ২৫০ শতাংশ পর্যন্ত বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়ে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়া থেকে থামিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচারসভায় তিনি এই দাবি পুনব্র্যক্ত করেন যে ভারত-পাকিস্তানসহ তিনি ‘আটটি যুদ্ধের মীমাংসা’ করেছেন; রয়টার্সের ভিডিও সূত্রের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

তিনি বলেন, “আপনারা ভারত ও পাকিস্তানকে থামিয়েছেন। দুটি পারমাণবিক (শক্তিধর রাষ্ট্র) -আপনারা তাদের থামিয়েছেন। এক্ষেত্রে আমি বাণিজ্যের বিষয়টি কাজে লাগিয়েছি। আমি তাদের বলেছি, ‘বন্ধুরা, আপনারা যদি এমনটা করেন, তবে আপনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবেন না এবং প্রচুর অর্থ উপার্জনের সুযোগ হারাবেন আর আমি উভয়ের ওপর ২৫০ শতাংশের বিশাল শুল্ক আরোপ করব, যাতে তোমরা আর কোনো ব্যবসা করতে না পারো। ‘

“এতে তারা অত্যন্ত বিচলিত হয়ে উঠল, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠল আর তারা গোলাগুলি বন্ধ করল, ফলে যুদ্ধের অবসান ঘটল।”

তিনি তার দাবিকৃত এসব কূটনৈতিক সাফল্যের জন্য নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে ফের হতাশা প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, “আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন