বিদেশে কর্মকর্তাদের হত্যার ‘ইরানি ষড়যন্ত্র’ নিয়ে মার্কিন গোয়েন্দা সতর্কতা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

ইরান পশ্চিম এশিয়ায় ও এর বাইরে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্যস্থল করার প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে’ বলে মার্কিন গোয়েন্দা সংস্থা তথ্য পেয়েছে।


মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের হাতের আসা গোয়েন্দা সংস্থার একটি মেমোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, “প্রাণঘাতী ষড়যন্ত্রগুলো উন্নত পর্যায়ে পৌঁছেছে।”


মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা ক্রমশ বৃদ্ধির মধ্যে পশ্চিম এশিয়াজুড়ে বিভিন্ন মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে আনার পেছনে এ গোয়েন্দা তথ্য একটি কারণ।


মার্কিন কর্মকর্তারা আরও আশঙ্কা করছেন, ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবেই বাইরে ওই অঞ্চলের অন্যান্য দেশেও তাদের হামলার বিস্তৃতি ঘটাতে পারে।


পশ্চিম এশিয়ার অস্থির নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ফের শুরু হওয়ার সম্ভাবনা, যা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী সময়ে ঘটতে পারে।


শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচার সমাবেশে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “আমরা হয়তো আরেকটি ছোট ‘এপিক ফিউরি’ অভিযান করতে পারি, অথবা (ইরানিরা একটি চুক্তিতে) সম্মত হতে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও