প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১৮:২৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিও থেকে রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘একান্ত নিজস্ব’।


জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করবেন তারেক রহমান।


ওই সফরের প্রস্তুতির কথা বলে রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে সদর দপ্তরে ডেকে পাঠানো হয়।


শনিবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে এক সংলাপ শেষে সাংবাদিকরা এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছে জানতে চান।


জবাবে তিনি বলেন, “কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূতকে কখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হবে, সেটি মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়, জাতীয় বা আন্তর্জাতিক কোনো বিষয় নয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও