বিএনপির অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনে বসানো হয়েছে: জামায়াত আমির

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১৮:২৪

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছেন না বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।


আজ শনিবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন শফিকুর রহমান।


স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘একজন দলীয় লোককে কেন আনতে হবে, এখানে এ প্রশ্ন জনগণের। জাতীয় সংসদের চিফ হুইপ, যিনি জাতীয় সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকেন, তিনি তাঁর এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটা লজ্জার বিষয়। তার মানে আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ রকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।’


শফিকুর রহমান আরও বলেন, ‘তবে হ্যাঁ, নির্বাচনের আগে আমরা অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা কারও স্কেপগোট হতে চাই না। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সেই ক্ষমতায় যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও