You have reached your daily news limit

Please log in to continue


পিএইচপির নিরাপত্তা ত্রুটি যেভাবে বিশ্বজুড়ে সাইবার হামলার সুযোগ করে দিল

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপি মূলত ওয়েবসাইট হোস্ট করা সার্ভারে ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় প্রোগ্রামিং ভাষাটিতে মারাত্মক দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত করেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ এবং উইজের গবেষকেরা। পরে পিএইচপি কর্তৃপক্ষ নিরাপত্তাত্রুটিগুলোর সমাধান করে নতুন সংস্করণ প্রকাশ করলেও হ্যাকাররা ত্রুটিগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা করছে। এই সাইবার হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, জাপানসহ বিভিন্ন দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো নজিরবিহীন সতর্কতা জারি করার পাশাপাশি নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

পিএইচপিতে থাকা ত্রুটি কতটা ভয়ংকর

পিএইচপি মূলত ওয়েবসাইট হোস্ট করা সার্ভারে ব্যবহৃত হয়ে থাকে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের এআই ও সাইবার নিরাপত্তাবিষয়ক লেকচারার অ্যান্ড্রিউ কুলেন বলেন, বিশ্বের অসংখ্য যন্ত্র মূলত একটি মৌলিক সফটওয়্যারের ওপর নির্ভরশীল। ঠিক সেখানেই এই ত্রুটি বা বাগটি পাওয়া গেছে। এই ত্রুটির সুযোগ নিয়ে একজন হ্যাকার ওয়েবসাইটে নিজের কোড চালাতে পারেন, ওয়েবসাইট পরিবর্তন করে ফেলতে পারেন বা তথ্যভান্ডারে সংরক্ষণ করা ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে বাধ্য করতে পারেন।

বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশলী ও প্রযুক্তি উদ্যোক্তা সুমিত সাহা জানিয়েছেন, পিএইচপিতে মেমোরি ব্যবস্থাপনা এবং বিশেষ করে মেমোরি শেষ হয়ে যাওয়ার মতো মারাত্মক ত্রুটি সামলানোর প্রক্রিয়ায় দুর্বলতাগুলো তৈরি হয়েছে। এর ফলে সার্ভারের অভ্যন্তরীণ মেমোরির তথ্য প্রকাশ বা ক্ষতিকর কোড চালানোর সুযোগ তৈরি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন