৪ ঘণ্টা পর গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে

জাগো নিউজ ২৪ গাজীপুর সদর প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৩৭

গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সোয়া ১০টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।


শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী এসব তথ্য জানান।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে আগুন লাগে। এসময় কারখানা এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরবর্তীতে আরও ৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে। পরে দুপুর ১টা ৫০মিনিটের দিকে ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও