স্থানীয় নির্বাচন নিয়ে লক্ষণ ভালো দেখছি না: ডা. শফিকুর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৩৫

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ভালো লক্ষণ দেখছি না। বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে বসানো হয়েছে। একজন দলীয় লোককে কেন আনতে হবে এ প্রশ্ন জনগণের ।


শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, জাতীয় সংসদের চিফ হুইফ যিনি জাতীয় সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকেন তিনি এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবে না সেখানে সরকারি বরদ্দ দেওয়া হবে না। এটা লজ্জার বিষয়। তার মানে আগ থেকে জনগণকে ভয় দেখানো হচ্ছে। এরকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কারের চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত আমরা চাইব। যখন সেই নিশ্চিয়তা পাব তখন নির্বাচনে অংশ নেব। আমরা কারো স্কিপ গুডস হতে চাই না। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই।


বিরোধীদলীয় নেতা বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। তিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। না তিনি মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন, না তিনি সমাজে শৃঙ্খলা ফিরাতে পারলেন। রাষ্ট্রের আইন শৃঙ্খলার দৃশ্যমান কোন উন্নতি নেই। তবে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেন-আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো। এই আগের চেয়ে ভালোর মাপকাঠি কি তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও