You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে সাইক্লোনে, কোথায় হানবে আঘাত

কার্তিক মাসে এখন প্রকৃতি রয়েছে বেশ শান্ত। ধীরে ধীরে কমছে তাপমাত্রা, পড়ছে কুয়াশা। তবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সৃষ্টি হয়েছে লঘুচাপ। এটি আরও শক্তিশালী হয়ে সাইক্লোনেও রূপ নিতে পারে। কাল রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন নিম্নচাপটি যতই শক্তিশালী হোক না, আপাতত এর গতিবিধিতে এটি ভারতের ওডিশা বা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন