ইন্টারনেট ছাড়াই এআই মডেল প্রশিক্ষণ দেবে ওপেনএআই

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৫

এআই মডেল প্রশিক্ষণের সময় সরাসরি ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে সংরক্ষিত ওয়েব কনটেন্ট ও কৃত্রিমভাবে তৈরি ইন্টারনেট পরিবেশ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির মতে, শক্তিশালী এআই মডেলকে সরাসরি ইন্টারনেটে প্রবেশের সুযোগ দিলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।


প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার নতুন এ নীতির কথা জানিয়েছে ওপেনএআই। এর দুই সপ্তাহ আগে একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেয় এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি তাদের নতুন ও অধিক সক্ষম কয়েকটি মডেলের সরাসরি ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে।


ওপেনএআই জানিয়েছে, বর্তমান এআই নিরাপত্তা গবেষণা ও পর্যবেক্ষণব্যবস্থা এবং ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শক্তিশালী এআই মডেল প্রশিক্ষণের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখাই দায়িত্বশীল পদ্ধতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও