সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭

চিত্রনায়িকা পরীমনি মানেই অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটা হয়েছে বেশ ঘরোয়া ও আবেগময় পরিবেশে।


আজ শনিবার (২৪ অক্টোবর) নায়িকার জন্মদিন; সন্তানদের নিয়েই বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করলেন পরীমনি।


শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে সেই উদযাপনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা। 


ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করছেন পরীমনি। তার দুই সন্তান ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মও ছিল সঙ্গে। এ সময় নায়িকাকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও