রাজধানীর মগবাজারে ভোরবেলা সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

www.ajkerpatrika.com মগবাজার প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে বিসিবির সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।


হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোরবেলা গুলি করার সময় গাড়ির ভেতরে ছিলেন না সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তিনি অক্ষত রয়েছেন। কে বা কারা এই গুলির ঘটনায় জড়িত তাদের পরিচয় এখনো জানা যায়নি।

তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।


সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও ব্যাপক পরিচিত আসিফ আকবর। তিনি বাংলা ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও