নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে, শেয়ারবাজারের সংকট কি কাটবে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫

দীর্ঘদিন ধরে দরপতন, লেনদেনে মন্দা ও নতুন কোম্পানির তালিকাভুক্তির সংকটে ভুগছে দেশের পুঁজিবাজার। একদিকে অধিকাংশ শেয়ারের দরপতনে বিনিয়োগকারীদের লোকসান বাড়ছে, অন্যদিকে নতুন প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অভাবে বাজারে বিনিয়োগের সুযোগ ও গভীরতা কমছে। গত আড়াই বছরে নতুন কোনো কোম্পানি আইপিওর আবেদন না করায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।


এমন প্রেক্ষাপটে আইপিও নীতিমালা সংশোধন এবং সরাসরি তালিকাভুক্তির নতুন বিধিমালা কার্যকর হওয়ায় বাজারে নতুন কোম্পানি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, শুধু নতুন কোম্পানি তালিকাভুক্ত করলেই সংকট কাটবে না। বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, নজরদারি জোরদার করা ও ভালো কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।


তারা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম, মানসম্মত কোম্পানির অভাব, আইপিও নিয়ে অনিশ্চয়তা ও দুর্বল নজরদারির কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তা কাটাতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ প্রতিষ্ঠান ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


বাজারে নেই স্পষ্ট স্থিতিশীলতার লক্ষণ


বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গত কয়েক মাসে উল্লেখযোগ্য ওঠানামার মধ্য দিয়ে গেছে। আগস্টের শেষ দিকে সূচক ৫ হাজার ৬০০ পয়েন্টের ঘরে থাকলেও অক্টোবরের প্রথমার্ধে তা নেমে ৫ হাজার ৪০০ পয়েন্টের আশপাশে চলে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও