You have reached your daily news limit

Please log in to continue


রাত ৮টায় বন্ধের সূচিতে ফিরছে দোকানপাট

দুর্গাপূজার পর আবার আগের সময়সূচিতে ফিরছে রাজধানীর বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট। শুক্রবার থেকে রাত ৮টার পরে বন্ধ রাখতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব স্থাপনা খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

গেল ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকে সরকারের এ সিদ্ধান্ত জানায়।

নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি (সকাল ১১.০০ হতে রাত ৮.০০ টা পর্যন্ত) বহাল থাকবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন