সাজেক সড়কে অবরোধ অব্যাহত, বাতিল হচ্ছে রিসোর্টের কক্ষ বুকিং

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২২:২২

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকের সড়কে স্থানীয় দুই সংগঠনের অবরোধ অব্যাহত রয়েছে। এর জের ধরে পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজগেুলোর কক্ষ বুকিং বাতিল হতে শুরু করেছে। এতে ক্ষতির মুখে পড়ছেন কটেজ মালিক-ব্যবসায়ীরা।


তিন দফা দাবিতে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা এ কর্মসূচিতে শুক্রবার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর, ১৪ কিলোসহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে।


এ অবস্থায় যানচলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও