সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে বেশ কয়েক দিন ধরেই দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
অনেক বছর ধরেই বাংলাদেশের নারী শ্রমিকেরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি নিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্যদের দ্বারা ধর্ষণসহ বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। পুরুষরাও অনেক নির্যাতনের মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ উঠেছে অসংখ্যবার।
বাংলাদেশের মানুষ দরিদ্র। বিদেশে গেলে পরিবারের অভাব ঘুচবে, অনেক টাকা পাওয়া যাবে—এমন প্রত্যাশা থেকেই বিদেশে যাওয়ার আগ্রহ রয়েছে শ্রমজীবী মানুষের।