এবার কক্সবাজারে হোটেলে আগুন, ৩০০ পর্যটকের মধ্যে আতঙ্ক-হুড়োহুড়ি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২০:৫২

কক্সবাজার রিসোর্টে আগুনে ১০ পর্যটক নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় এবার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শুক্রবার বিকালে শহরের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিন্সেস হোটেলের নিচতলায় পার্কিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।


তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।


হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, আগুন লাগার সময় হোটেলে তিন শতাধিক পর্যটক ছিলেন। তবে সবাই নিরাপদে রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও