নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের ক্ষত

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২০:৪৪

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে স্কুলশিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার সুমার (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।


দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে সুমার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত সুমা চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের বাস্তা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।


আজগর বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে বিষয়টি জানানো হয়। নিহতের গলা, মুখ ও কানে ছুরিকাঘাতের একাধিক ক্ষত পাওয়া গেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও