মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে সবজি রপ্তানি

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১৮:০৮

আকাশপথে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া এবং খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের তাজা সবজি রপ্তানির আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে।


রপ্তানিকারকরা আশঙ্কা করছেন, চলতি অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ, অন্যতম প্রধান গন্তব্য সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় পচনশীল পণ্য পাঠানো আরও জটিল হয়ে পড়ছে।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বলছে, অক্টোবরের শুরুতে হুতি বিদ্রোহীদের হামলার একাধিক খবরের পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরোপিত নিষেধাজ্ঞায় এখন পর্যন্ত বাংলাদেশের ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ সবজি রপ্তানি করে আয় করেছে ২ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ২ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও