You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯ জন

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন।

এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের এখন পর্যন্ত ৩৭১ জনের প্রাণ গেছে। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টা মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের বাইরে একজন মারা গেছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩১ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৪ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৯ জন, চট্টগ্রামে ২১৯ জন, খুলনায় ১৪৭ জন, ময়মনসিংহে ১০০, রাজশাহী ১১৩, রংপুরে ৩৮ এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন