You have reached your daily news limit

Please log in to continue


ফিরলেন তাসকিন, বাদ সৌম্য

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে আছেন লিটন দাস। চোটের কারণে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যান এই উইকেটরক্ষক ব্যাটার।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে হওয়া একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে তাঁর অবদান ১০২ রান। পাশাপাশি গ্লাভস হাতে নয়টি ডিসমিসাল ছিল লিটনের। এমন দারুণ একটি টেস্টের পর হিপ জয়েন্টের চোটে ত্রিদেশীয় সিরিজ খেলা হয়নি তাঁর। চোট শঙ্কা কাটিয়ে মাঠে ফিরতেও বেশি সময় লাগছে না সাদা বলের অধিনায়কের।

দলে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল ঢাকা এক্সপ্রেসকে। তবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দুটি ম্যাচই খেলেছেন তাসকিন।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন