You have reached your daily news limit

Please log in to continue


মুরগির মাংসের দাম বাড়লেও কমেছে ডিমের দাম

নিত্যপণ্যের বাজারেও প্রভাব পড়েছে পূজার টানা ছুটির। স্বাভাবিক অন্যান্য সময়ের চেয়ে গত কয়েকদিন বাজারে ক্রেতার উপস্থিতি বেশ কম। তবে, এতে বাজারে পণ্যের দামে খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায়নি। অন্য সময়ের মতো দাম ওঠানামা করছে দু-চারটি পণ্যের। এর মধ্যে সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে মুরগির দাম। তবে, স্বস্তির খবর মিলেছে ডিমের বাজারে; এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি কমেছে ১৫ থেকে ২৫ টাকা।

​শুক্রবার (২৩ অক্টোবর) ও এর আগে কয়েকদিন রাজধানীর রামপুরা শান্তিনগর ও সেগুনবাগিচায়সহ কয়েকটি বাজার ঘুরে বাজারদরের এমন চিত্র দেখা গেছে।

​মুরগির বাজারে চড়া উত্তাপ

বৃহস্পতিবার থেকে ​বাজারে মুরগির দাম বাড়ছে। গত সপ্তাহে একটু দাম-দর করলেই ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৭০ থেকে ১৮০ টাকা দরে কেনা যাচ্ছিল। এ মুরগি এখন সর্বনিম্ন ১৮০ টাকা থেকে শুরু করে বেশিরভাগ দোকানে প্রতিকেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন