ডেঙ্গুতে আক্রান্তের বড় অংশ পুরুষ হলেও নারীর মৃত্যু কেন বেশি

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৯

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। তবে নারীদের মধ্যে মৃত্যুর হার বেশি। 


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ, ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। অন্যদিকে, লিঙ্গভিত্তিক হিসাবে ডেঙ্গুতে মৃতদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি।


বিশেষজ্ঞরা বলছেন, নারীদের অসুস্থতাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া, চিকিৎসা নিতে দেরি করা এবং আর্থিক ও সামাজিক বাধা তাদের মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৮ হাজার ৫০২ জন। এ সময়ে মারা গেছেন ৩৬৮ জন। বুধবার এক দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মারা গেছে চারজন।


চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৩ হাজার ৩৮২ জন পুরুষ এবং ৪৪ হাজার ৮৭৫ জন নারী। অর্থাৎ, পুরুষের সংখ্যা নারীর তুলনায় অনেক বেশি।


তবে স্বাস্থ্য অধিদপ্তরের লিঙ্গভিত্তিক হিসাবে, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩৬৮ জনের মধ্যে ১৯২ জন নারী এবং ১৭১ জন পুরুষ। এ হিসাবে মৃতদের ৫২ দশমিক ১৭ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৪৬ শতাংশ পুরুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও