You have reached your daily news limit

Please log in to continue


তিন দিন পেটে খাবার জুটত না, তিনিই হয়ে ওঠেন হিন্দি সিনেমার আলোচিত অভিনেতা

হিন্দি সিনেমায় কাদের খানকে মনে করলে অনেকের চোখে ভেসে ওঠে গোবিন্দর সঙ্গে তাঁর হাস্যরসাত্মক দৃশ্য, গম্ভীর মুখে বলা মজার সংলাপ কিংবা অমিতাভ বচ্চনের ছবিতে তাঁর লেখা নাটকীয় সংলাপ। কখনো তিনি ধনী ব্যবসায়ী, কখনো কঠোর বাবা, কখনো দুর্নীতিবাজ ভিলেন, আবার কখনো এমন এক মানুষ, যাঁর উপস্থিতিতেই হাসিতে ফেটে পড়ত প্রেক্ষাগৃহ। কিন্তু পর্দায় পরিচিত এ মানুষটির জীবন ছিল অনেক বেশি কঠিন, অনেক বেশি নাটকীয়।

একসময় মুম্বাইয়ের কামাথিপুরার বস্তিতে দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন তিনি। পরিবারের এমন দিনও গেছে, যখন সপ্তাহে তিন দিন পেটে খাবার জুটত না। অভাবের কারণে একসময় ভেবেছিলেন, পড়াশোনা ছেড়ে কাজ করবেন। অথচ মায়ের অনুপ্রেরণায় পড়াশোনা চালিয়ে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। চাকরি নেন প্রকৌশল কলেজে শিক্ষক হিসেবে। সেই শিক্ষকই একসময় হয়ে ওঠেন হিন্দি সিনেমার অন্যতম চাহিদাসম্পন্ন চিত্রনাট্যকার ও অভিনেতা।

আজ ২২ অক্টোবর কাদের খানের জন্মদিন। ১৯৩৭ সালের এই দিনে আফগানিস্তানের কাবুলে জন্ম নেওয়া এই শিল্পী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ৮১ বছর বয়সে মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন