রংপুর কি এক দিনের পরিষ্কার শহর
এক দিনের জন্য রংপুর পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছিল। ফুটপাতে দোকান ছিল না, আবর্জনামুক্ত ছিল সড়ক। পোস্টার-ব্যানার সব তুলে ফেলা হয়েছিল। সড়ক বিভাজকে রোপণ করা হয়েছে অসংখ্য ফুলের গাছ। বছরের পর বছর ধরে ভাঙা সড়ক রাতারাতি মেরামত করা হয়েছে। যে সড়ক দিয়ে রিকশায় চলাচল করলে শরীরে ব্যথা হতো, সেই সড়কও রাতারাতি পিচঢালা হয়েছে। সড়কের পাশে অনেক দেয়াল রং করা হয়েছে। কদিন আগের রংপুরকে আর চেনাই যাচ্ছিল না।
২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান শারদোৎসবে সর্বজনীন দুর্গাপূজা পরিদর্শনে রংপুর এসেছিলেন। তাঁর রংপুরে আগমন উপলক্ষে রংপুরকে পরিচ্ছন্ন শহরে পরিণত করা হয়েছিল। এই পরিচ্ছন্নতা কি শুধু এক দিনের জন্য?
- ট্যাগ:
- মতামত
- পরিচ্ছন্নতা