You have reached your daily news limit

Please log in to continue


মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের বাজারে অনিশ্চয়তা, বাংলাদেশের শঙ্কা কতটা

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে তেলের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১১০ ডলার। চলতি সপ্তাহের পুরো সময় তেলের দাম ১১০ ডলারের আশপাশে আছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্বে তেলের চাহিদা কমবে। তেলের বাজারে একদিকে সরবরাহ–সংকটের আশঙ্কা, অন্যদিকে চাহিদা কমে যাওয়ার প্রবণতা—দুই বিপরীতমুখী পরিস্থিতি তৈরি হয়েছে। এই নানামুখী ঘটনায় তেলের বাজারে অনিশ্চয়তা আছে।

বাজারের এই অস্থিরতার মধ্যে তেলের দামের গতিপ্রকৃতি নতুন করে আলোচনায় এসেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে সরবরাহব্যবস্থা স্বাভাবিক হতে দেরি হতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে দাম আরও বৃদ্ধির ঝুঁকি আছে। তবে দাম খুব একটা বাড়বে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সৌদি আরবে হামলা, জাহাজ চলাচলে ঝুঁকি

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ও তেল পরিবহনে ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হামলার পর যুক্তরাষ্ট্র সৌদি আরবের কয়েকটি কূটনৈতিক মিশন থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন