You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা থেকে বাতিল-স্থাগিত ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৩৫টি ফ্লাইট স্থগিত বা বাতিল করতে হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ৬৭২ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বাতিল বা স্থগিত হওয়া এসব ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।

আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন