You have reached your daily news limit

Please log in to continue


'ককরোচদের ডাকা বিক্ষোভে যাইনি,' দিল্লি হাই কোর্টে বললেন নেহা বোরা

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচি থেকে দূরত্ব তৈরি করলেন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা) সভানেত্রী নেহা বোরা।

বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে মামলার শুনানির সময় তিনি দাবি করেন, গত ১৬ অক্টোবর ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপি যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল, সেটির সঙ্গে তার কোনও যোগ ছিল না।

নেহার পক্ষ থেকে উপস্থিত প্রবীণ আইনজীবী শঙ্করনারায়ণ আদালতে জানিয়েছেন, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে অন্য কোনও সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভে নেহা জড়িত ছিলেন না। তিনি কেবল মান্ডি হাউসে নিজের সংগঠনের সভা বা কর্মসূচির আহ্বানেই সেখানে উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন