নিজেদের মেগা রকেট স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উৎক্ষেপণে নতুন এক মাইলফলক স্পর্শ করার পরিকল্পনা করেছে মার্কিন রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণকারী কোম্পানি স্পেসএক্স।
প্রথমবারের মতো সুপার হেভি বুস্টারের পাশাপাশি রকেটের ওপরের অংশ বা মূল মহাকাশযান ‘শিপ’কেও ফিরিয়ে এনে কোম্পানিটি তার উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলার চেষ্টা করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সরাসরি সম্প্রচারিত কোম্পানিটির আয়-ব্যয়সংক্রান্ত এক ব্রিফিংয়ে এই পরিকল্পনার কথা বলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।