তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুর দিয়ে দেশের বহু শিল্পীকে সঙ্গ দেওয়া পরিচিত মুখ রাসেল খান আর নেই।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এ গিটার বাদকের। তার বয়স হয়েছিল ৫২ বছর।
তার মৃত্যুর খবর জানিয়ে যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু গ্লিটজকে বলেন, "বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলে হঠাৎ স্ট্রোক করেন রাসেল খান। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"