বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২০:৫৪

শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামের ইকবাল হোসেন। মাছ ধরার জালে আটকে থাকা সাপটি উদ্ধার করে প্রায় তিন মাস আগে বাড়িতে নিয়ে আসেন তিনি।


সাপটির জন্য তৈরি করেছিলেন আলাদা কাঠের বাক্স। নিয়মিত খাবার হিসেবে দিতেন মাছ, ব্যাঙসহ বিভিন্ন খাবার। পরিবারের সদস্যরা বারবার নিষেধ করলেও সাপটি পোষা বন্ধ করেননি ইকবাল।


শেষ পর্যন্ত সেই শখের গোখরার কামড়েই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।


প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন ইকবাল। এ সময় সাপটি তার হাতে কামড় দেয়। পরে অসহ্য যন্ত্রণার কথা স্ত্রী রিনা আক্তারকে জানান তিনি। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


সেখানে তার অ্যান্টিভেনম চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও