You have reached your daily news limit

Please log in to continue


‘বুকে ব্যথা’ নিয়ে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান হঠাৎ ‘বুকের ব্যথা’ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বুধবার রাতে অসুস্থতা বোধ করলে তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

এদিন দুপুরে মঈন খানকে দেখতে হাসপাতালে যান সমাজসেবামন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে গতকাল উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন