চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা আটক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২০:৫১
চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার রাতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ।
তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দেননি ডিবির এই কর্মকর্তা।
- ট্যাগ:
- রাজনীতি
- চাঁদাবাজি
- চাঁদাবাজি মামলা